ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. মজিদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার। তিনি দলীয় ঐক্য ও সংগঠন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্যই আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে আরও শক্ত ভিত্তিতে দাঁড় করাবে।”
এসময় উপস্থিত ছিলেন মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দ, পৌর বিএনপির সভাপতি-সম্পাদকসহ সকল ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের প্রতিনিধি দল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন