বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা সদর থেকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আলমদিনা হাসপাতালের সামনের অংশে র্যালির আয়োজন করা হয়। এতে সাবেক এমপি ও বিএনপির কার্যকরী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মা, হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএন্ডটি চত্বর থেকে সমাপ্ত হয়।
র্যালি ও সমাবেশে চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির কার্যকরী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মা, হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পয়ার আহমদ, শাওন পাঠান, কষ্ণকমল প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন