কুড়িগ্রাম রাজারহাটে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভার সঞ্চালনা করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
এসময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, রাজারহাট প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিসুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, রাজারহাট থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান, উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবীর আদিল, হেফাজতে ইসলাম উপজেলা সভাপতি আজম আলী এবং এনসিপি রাজারহাট উপজেলা যুগ্ম সমন্বয়ক রাশেদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, উপজেলা এলজিইডি ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রশীদ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।
সভায় শিক্ষা, স্বাস্থ্য, যানজট, বাল্যবিবাহ, মাদক ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন