ভোলাহাটে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত ইউএনও‍‍র মতবিনিময়

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৫:৩৯ পিএম
ভোলাহাটে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত ইউএনও‍‍র মতবিনিময়

ভোলাহাটে স্থানীয় সাংবাদিকদের সাথে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন মতবিনিময় করেছেন। 

সম্প্রতি ভোলাহাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো শামীম হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ শূন্য থাকায় তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভোলাহাট উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সাথে ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে ইউএনও অফিস কক্ষে সৌজন্য মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সভায় ভারপ্রাপ্ত ইউএনও মো. শামীম হোসেন সাংবাদিকদের সাথে আলোচনার সময় উল্লেখ করেন, “মো. মনিরুজ্জামান স্যার খুব ভালো মানুষ ছিলেন। তিনি অল্প সময়ে ভোলাহাট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছেন। তার ধারাবাহিকতা রক্ষা করে কাজ চালিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “বৃহত্তর বিলভাতিয়া বিল, জনগুরুত্বপূর্ণ এলাকায় মেডিকেল মোড় উন্নয়ন, মাদকদ্রব্য ও ভেজাল শিশুখাদ্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মো. গোলাম কবির, বরেন্দ্র নিউজের প্রকাশক ও সম্পাদক মো. জামিল হোসেন, অনলাইন এনটিভি ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি মো. শাহীন আলম, আমার দেশ ভোলাহাট প্রতিনিধি আলি হায়দার, আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, সাংবাদিক কায়সার আহমেদ, মো. রবিউল ইসলাম ও মো. শরিফুল ইসলামসহ অন্যান্যরা।

ইএইচ