নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। তবে মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি বিজিবির সদস্যরা।
বুধবার সকালে বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত একটার দিকে সীমান্তের লেংগুরা ইউনিয়নের পশ্চিম লেংগুরায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় মদ এমসি ডুয়েলস ৪১ বোতল জব্দ করা হয়। এছাড়া খারনৈ ইউনিয়নের বনবেড়া এলাকায় ভোর সকালে অভিযান চালিয়ে এসি ব্ল্যাক ১২ বোতল এবং আইস ভদকা ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। আটকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে। এছাড়া এমন অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন