নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদের ফ্লোর থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার দুপ্তরা ইউনিয়নের কালিবাড়ি বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার বাহিরের ফ্লোর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাতের অবস্থায় দেখে ধারণা করা হচ্ছে ২-১ দিন আগে অজ্ঞাত ওই ব্যক্তিকে কেউ হত্যা করে এখানে ফেলে গেছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, “লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন