ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ নং আজমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শাওন হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। নিহত শাওন হোসেন ওই গ্রামের শাহীন হোসেনের ছেলে।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন