ফুলপুরে কোডেকের উদ্যোগে শিশুদের জন্য জলবায়ু ও প্রাথমিক শৈশব উন্নয়ন ওয়ার্কশপ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৯:৩৩ পিএম
ফুলপুরে কোডেকের উদ্যোগে শিশুদের জন্য জলবায়ু ও প্রাথমিক শৈশব উন্নয়ন ওয়ার্কশপ

ময়মনসিংহের ফুলপুরে এশিয়া-প্যাসিফিক রিজিওনাল নেটওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড (আরএনইসি) এর সহযোগিতায় বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন) ও কোডেকের উদ্যোগে “জলবায়ু পরিবর্তন এবং প্রাথমিক শৈশব উন্নয়নে শিশুদের কণ্ঠস্বর (ইসিডি)” এডভোকেসি ওয়ার্কশপ সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় এশিয়া-প্যাসিফিক রিজিওনাল নেটওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড (আরএনইসি) এর সহযোগিতায় বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন) ও কোডেক যৌথভাবে সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসিডি নেটওয়ার্ক (বেন) ও কোডেকের উদ্যোগে “জলবায়ু পরিবর্তন এবং প্রাথমিক শৈশব উন্নয়নে শিশুদের কণ্ঠস্বর (ইসিডি)” এডভোকেসী ওয়ার্কশপের আয়োজন করা হয়। 

এডভোকেসী ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষা অফিসার তারিক সালাহ উদ্দিন আহমেদ।

এছাড়াও বিভিন্ন সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, সংবাদিক, এনজিও প্রতিনিধি, ইউপি মেম্বারসহ প্রকল্প কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ধারণাপ্রত উপস্থাপন করেন কোডেক প্রকল্প সমন্বয়কারি এ.কে. এম হুমায়ুন কবীর এবং সমন্বয় করেন মো. ওয়াহিদুজ্জামান খান, উপজেলা কোঅরডিনেটর। 

ইসিডি পাঠ্যক্রম এবং কমিউনিটির অংশগ্রহণ ও অনুশীলনে জলবায়ু কর্মকাণ্ড কীভাবে একীভূত করা যায় সে বিষয়ে সরকারি নীতিনির্ধারক ও অংশীজনেরা মূল্যবান মতামত প্রদান করেন।

ইএইচ