চট্টগ্রামের সীতাকুণ্ডে নদীতে ভেসে আসা ৫০ ফুট লম্বা লোহার পাইপ স্থানীয়রা কেটে হরিলুট করেছে।
শনিবার বিকেল ৩ টার দিকে সাগর উপকূল এলাকায় পরিত্যক্ত একটি ইয়ার্ডে পাইপটি কাটা হয়। পাইপটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা ধরা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা ইউনিয়নের সাগর উপকূলে জোয়ারের স্রোতে ভেসে আসা পাইপ স্থানীয় জেলেরা উদ্ধার করে মহসিন মালিকানাধীন শীপ ইয়ার্ডে রাখে। পরে পানিতে ভেসে আসা পাইপের খবর পেয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি পাইপটি টুকরো টুকরো করে কেটে নেয়।
পাইপ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়লে শীপ ইয়ার্ডে শিল্প পুলিশ পৌঁছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, পাইপ উদ্ধারে কোনো ব্যবসায়িক লেনদেন হয়নি।
শিল্প পুলিশের ইনচার্জ মো. নাহিদ বলেন, “সাগর উপকূলে লোহার পাইপ ভেসে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। কিন্তু কারো কোনো অভিযোগ না থাকায় মালামাল জব্দ করা হয়নি।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন