শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম ডামুড্যা উপজেলার বিভিন্ন দপ্তরসহ ডামুড্যা থানা, ডামুড্যা পৌরসভা, কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিস এবং পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা গ্রামের গুচ্ছ গ্রাম পরিদর্শন করেছেন।
সোমবার সকাল ১০টায় ডামুড্যা থানা পরিদর্শনকালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান ওসি হাফিজুর রহমান মানিক।
এরপর তিনি ডামুড্যা পৌরসভায় পৌঁছান, যেখানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতুসহ কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য বৈঠকও অনুষ্ঠিত হয়।
এরপর জেলা প্রশাসক কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিস এবং চরভয়রা গ্রামের গুচ্ছ গ্রাম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু, শরীয়তপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পলাশ, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি অফিসার এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম বিভিন্ন দপ্তরের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে দায়িত্বশীল ও জনগণমুখী সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন