শিবগঞ্জে ইউএনওর টিআর কাবিখার সলিং ও সিসি ঢালাই কাজ পরিদর্শন

মোহাম্মদ আলী, বগুড়া প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৫:৩৭ পিএম
শিবগঞ্জে ইউএনওর টিআর কাবিখার সলিং ও সিসি ঢালাই কাজ পরিদর্শন

বগুড়ার শিবগঞ্জে টিআর কাবিখা প্রকল্পের বরাদ্দে নির্মিত সলিং ও সিসি ঢালাই কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কিচক ও আটমুল ইউনিয়নে টিআর কাবিখার বরাদ্দে নির্মিত সলিং ও সিসি ঢালাই রাস্তার কাজ পরিদর্শন করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, আটমুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ইউপি সদস্য সহ আরো অনেকে।

ইএইচ