সালথায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৬:৪১ পিএম
সালথায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. শাহ আলম মোল্যা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ আলম মোল্যা সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি স্থানীয় পুটিয়া বাজারের সারের ডিলার।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ