রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) অপহরণ ও ধর্ষণের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজুল ইসলাম ফিরোজকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান মুহিত এ রায় ঘোষণা করেন। ধর্ষণের দায়ে তাকে যাবজ্জীবন এবং অপহরণের ঘটনায় পৃথক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সরকারি কৌঁসুলি মুন্সি আবুল কালাম আজাদ জানান, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের ফটকের সামনে থেকে ফিরোজ ওই ছাত্রীকে অপহরণ করে রাজশাহীর একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা করলে র্যাব তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে।
রায়ে নির্যাতিত শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেন, দীর্ঘ তিন বছর হুমকি-প্রলোভনের মধ্যেও তারা ন্যায়বিচারের আশায় মামলা চালিয়ে গেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন