মেহেরপুর সদর উপজেলা পরিষদে নবনির্মিত সুইমিং পুল উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। এছাড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাঁতার শিখতে আসা শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমানে মানুষ শহরমুখী হওয়ায় শিশুরা সাঁতার কাটা শিখতে পারছে না। ফলে অনেক সময় নদী, খাল-বিলে গোসল করা বা খেলাধুলার সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে এসব দুর্ঘটনা কিছুটা হলেও কমে আসবে। এছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও এর গুরুত্ব রয়েছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন