আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবীন দলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় উপজেলা সদরের প্রধান সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হারুয়া বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা নবীন দলের সভাপতি আশিক আহাম্মদ বলেন, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অরাজনৈতিক ও বিশৃঙ্খল। এর মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। বক্তারা জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের আহ্বায়ক শাহিনূল ইসলাম কাঞ্চন, সদস্য সচিব মামুন মিয়া মাসুম, যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, বায়েজিদ মিয়া, সাজু, মামুন, ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন