ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ।
বক্তব্যে লিয়াকত আলী ফরিদ বলেন, “বাঞ্ছারামপুরে ধানের শীষের কোনো বিকল্প নেই। এই অঞ্চলের জনগণ ধানের শীষ প্রতীকেই বিশ্বাস করে। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানাই—বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য।”
সভাপতির বক্তব্যে এমদাদুল হক সাঈদ বলেন, “আমরা ধানের শীষের প্রতীকে বড় হয়েছি। বাঞ্ছারামপুরের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী। তাই বাঞ্ছারামপুর থেকে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যেন ধানের শীষই প্রতীক থাকে—এ আহ্বান জানাচ্ছি।”
সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল আহমেদ রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মো. জামাল মিয়া, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আতোয়ার রহমান, যুবদল নেতা মো. কাউসার ও নয়ন ভুইয়া, উপজেলা জাসাসের সদস্য সচিব মো. জামাল আহমেদ, উপজেলা বাউলদলের আহ্বায়ক মো. শামীম ভুইয়া ও যুগ্ম আহ্বায়ক মো. রুবেল, পৌর ওলামা দলের আহ্বায়ক আশরাফুল হামিদ এবং পৌর তাঁতীদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান হবি, ছাত্রদল নেতা একরামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শই আজও আমাদের প্রেরণার উৎস।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন