আওয়ামী লীগ কর্তৃক সারাদেশে সংঘটিত সন্ত্রাস, নৈরাজ্য ও পরিবহনে আগুনের প্রতিবাদে গাজীপুর জেলার কালিয়াকৈরে মালিক ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, পৌর ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শমসের তালুকদারসহ স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন