শিবগঞ্জে সাদুরিয়া রাহমানিয়া আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, বগুড়া প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৭:১৪ পিএম
শিবগঞ্জে সাদুরিয়া রাহমানিয়া আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নে অবস্থিত সাদুরিয়া রাহমানিয়া আলীম মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাদুরিয়া রাহমানিয়া আলীম মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নান্দুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাদুরিয়া রাহমানিয়া আলীম মাদ্রাসার আরবি বিভাগের সাবেক অধ্যাপক মো. আফজাল হোসাইন।

প্রধান বক্তা হিসেবে অভিভাবকদের বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান এবং সমস্যা সমাধানে গঠনমূলক বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম। 

বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুড়াহার আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান। এছাড়াও ছাত্র-ছাত্রীদের মানোন্নয়ন এবং অভিভাবকদের পরামর্শ প্রদানের উদ্দেশ্যে জয়পুরহাটের আমদই কলেজের সহকারী অধ্যাপক আইনুল হক বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. জুলফিকার আলী, প্রভাষক মো. আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক ইমদাদুল হক, তারিকুল ইসলাম, মো. বেলাল উদ্দিন এবং অফিস সহকারী মো. নজিবুল্লাহ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আইনুল হক, আবুল কালাম; ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ওলিয়ুর রহমান, সামিয়া ও স্বপ্না প্রমুখ। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক। সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা জয়নুল আবেদীন।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ইএইচ