সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের ছোট ভাই ও শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার অভিযুক্ত ছিলেন শামীম শেখ। গ্রেপ্তারের পর শামীমকে রাতেই ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে আসা হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন