ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৮:৩৯ পিএম
ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মার চরে আখ চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বাহাদুর ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর র‌শিদ (৫০) ও শরাফত প্রামা‌ণিকের ছেলে মামুন (২৮)।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় চারজন কৃষক র‌শিদ, মামুন, শরীফুল ও সদু একই ডিঙ্গি  নৌকাযোগে নালা নদী ধরে পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষের জমিতে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এ সময় শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও র‌শিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। পরে খোঁজাখু‌জির পর দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নৌকা ডুবে তুই কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ভেড়ামারা থানার (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, তারা চারজন একই নৌকায় ছিল। নৌকাটি তুলনামূলক ছোট। যে দুইজনের মৃত্যু হয়েছে তারা সাঁতার জানতেন না। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর