মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

আব্দুল হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১১:২৪ পিএম
মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে ১নং কুড়ালিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কুড়ালিয়া গোরস্থান এতিমখানা মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার সকালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হাসান আলী খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহাবুব আনাম স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী। 

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, মহিলা দলসহ অত্র ওয়ার্ডের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর উপজেলার সাবেক সহ-সভাপতি আতিকুজ্জামান ওটন এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান রুবেল মাস্টার।

উঠান বৈঠকে নারী-পুরুষের শতস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। অনুষ্ঠান শেষে এক বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কুড়ালিয়া বড়বাড়ী মসজিদের ইমাম মৌলানা আব্দুল লতিফ।

ইএইচ