নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্টাফ বনাম উপজেলায় কর্মরত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলার আয়োজন করা হয়।
প্রীতি ক্রিকেট ম্যাচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। পরে চ্যাম্পিয়ন ও পরাজিত দলের মাঝে ট্রফি বিতরণ অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সিইও) রাফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ড্রগিস্ট এন্ড কেমিস্ট সমিতি (BCDS) এর বাগাতিপাড়ার সভাপতি আনসার আলী মন্ডল।
টুর্নামেন্টে সেরা বোলার হিসেবে পুরস্কার লাভ করেন ডাক্তার বেলাল উদ্দিন (কার্ডিওলজি), শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল। সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করেন জুয়েল রানা (জিসকা ফার্মাসিউটিক্যাল)। সেরা ব্যাটসম্যান হিসেবে পুরস্কার লাভ করেন ফরিদুজ্জামান (ড্রাগ ইন্টারন্যাশনাল)।
সভাপতির বক্তব্যে ডাক্তার সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, “খেলা শুধু শরীরচর্চা নয়, এটি মনের খোরাক, জীবনের পাঠশালা এবং সফলতার সিঁড়ি। যারা খেলাধুলাকে ভালোবাসে, তারা জীবনে কখনো হার মানে না। খেলাধুলা মনকে প্রশান্তি দেয়, শরীরকে শক্তি দেয়। মেডিক্যালের সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, তাদের সাথে খেলায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আগামীতেও ব্যাডমিন্টন, ভলিবলসহ অন্যান্য খেলার আয়োজন অব্যাহত থাকবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন