কুড়িগ্রামে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সাথে মতবিনিময় সভা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১২:০৩ পিএম
কুড়িগ্রামে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সাথে মতবিনিময় সভা

কুড়িগ্রামের নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ অন্নপূর্ণা দেবনাথের সাথে জেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি জেলার বর্তমান উন্নয়ন কার্যক্রম, জনসেবা প্রদান পদ্ধতি, প্রশাসনের জনবান্ধব উদ্যোগ এবং চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করেন। একইসাথে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জুলাই যোদ্ধা সাংবাদিক ইউনুছ আলী ও শফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা প্রশাসন ও জনগণের মধ্যকার সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলা উন্নয়নের অগ্রাধিকার, জনসেবায় গতি বৃদ্ধি, সামাজিক সমস্যা সমাধান ও নাগরিক ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন।

জেএইচআর