গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে দোয়া মাহফিলের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সামছুল আলম সরকার, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুব দলের সদস্য সচিব আমজাদ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন