সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়নের দাবিতে জামালগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মান্নানঘাট ও সেলিমগঞ্জ বাজারে এই মিছিলের আয়োজন করা হয়।
গণমিছিলে অংশগ্রহণকারীরা “তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন”, “মাহবুবুর রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন” স্লোগান দিয়ে এলাকায় মুখরিতা সৃষ্টি করেন।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক এবং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ।
নূরে আলম ফরাজি বলেন, “কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আমাদের দুর্দিনের সাথী। আমরা যখন মামলা-হামলার শিকার হয়েছি, তখন মাহবুবুর রহমান আমাদের পাশে ছিল। আমরা চূড়ান্ত মনোনয়নে তাকে মূল্যায়নের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি।”
মোজাম্মেল হক বলেন, “কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমানের নেতৃত্বে বিগত সতের বছর আমরা আন্দোলন করেছি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তাকে আমরা সংসদে দেখতে চাই। আজকের গণমিছিলে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে মাহবুবুর রহমান এই অঞ্চলের জনপ্রিয় নেতা। আমাদের বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত মনোনয়নে তাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন