খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সামরিক, সরকারি-বেসরকারি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোন সদর দপ্তরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি জি।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খাঁন পিএসসি, গুইমারা আনসার ব্যাটালিয়ন অধিনায়ক কে এইচ এম মেহেদী হাসান, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য সহিদুল ইসলাম সুমন, পার্বত্য জেলা পরিষদের সদস্য এড. মনজিলা আক্তার ঝুমা, মাটিরাঙ্গা থানা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের প্রতিনিধি প্রভাষক নুরুল আবছার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা, গুইমারা থানার ইন্সপেক্টর তদন্ত দীপংকর, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা বনবিভাগের প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুন উর রশীদ, মাটিরাঙ্গা উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা হাফেজ ক্বারী মো. হারুন উর রশীদ, বাংলাদেশ জামায়েত ইসলামের প্রতিনিধি মো. আমান উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি নুর আলম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মাটিরাঙ্গা উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিনসহ হেডম্যান, পদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি জি বলেন, “মাটিরাঙ্গা জোনের আওতাধীন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সর্বদা সকলের পাশে আছে। যে কোনো প্রতিকুল পরিস্থিতিতে মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসী তৎপরতা নির্মূলে স্থানীয়দের তথ্য দিয়ে সেনাবাহিনীর সাথে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন