দাকোপে জিসিএ প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণ

দাকোপ (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৬:৫৬ পিএম
দাকোপে জিসিএ প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণ

দাকোপে জেন্ডার-রেস্পন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্পের উদ্যোগে পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জিসিএ প্রকল্পের আওতায় এনজিও ফোরামের আয়োজনে, গ্রীন ক্লাইমেন্ট ফান্ড এবং ইউএনডিপি’র সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মাঠে উপকরণ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। স্বাগত বক্তৃতা দেন জিসিএ প্রকল্পের আঞ্চলিক প্রকল্প ব্যবস্থাপক অশোক কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, এনজিও ফোরামের পরিচালক ডা. আহসান হাবীব, উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহামুদ, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আবুল বাসার, এবং এনজিও ফোরামের জিসিএ প্রকল্পের উপজেলা মনিটরিং অফিসার জাহাঙ্গীর পলাশ।

সভা শেষে উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের, জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধির জন্য জিসিএ প্রকল্পের মাধ্যমে উপজেলার ২২টি স্বেচ্ছাসেবক দলের জন্য বিতরণ করা হয় ১১০টি টর্চ লাইট, ১১০টি হেলমেট, ১১০টি লাইফ জ্যাকেট এবং ৬৬টি অনুসন্ধান ও উদ্ধার কিট ব্যাগ।

ইএইচ