চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের উদ্যোগে কালাপানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এ সাঁকোটি এলাকার পাঁচ শতাধিক পরিবারের চলাচলের সুবিধার লক্ষ্যে নির্মাণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বহুদিন ধরে ওয়ার্ডটির বাসিন্দারা একটি উপযুক্ত সেতুর অভাবে ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। প্রতিদিন শতাধিক মানুষ এ পথ দিয়ে যাতায়াত করলেও ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে স্থানীয়দের কষ্ট ছিল চরমে। নতুন সাঁকোটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসীরা জানান, সাময়িক হলেও এ সাঁকোটি চলাচলে বড় ধরনের সুবিধা এনে দিয়েছে। তারা রফী উদ্দিন ফয়সালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনকল্যাণমূলক কাজে তাঁর আগ্রহ প্রশংসনীয়।
রফী উদ্দিন ফয়সাল বলেন, জনগণের সমস্যার সমাধানে তিনি সবসময় কাজ করে যেতে চান। স্থানীয়দের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সাঁকো নির্মাণকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন