টাঙ্গাইলের মধুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন সমর্থকদের নিয়ে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হতে শুরু করেন।
পরবর্তীতে হাজার হাজার নেতা-কর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মধুপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার ও ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জি, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন