পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৫:১৮ পিএম
পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

গাইবান্ধা জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও চলমান সমস্যাগুলো সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সমস্যা দূরীকরণ ও উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান জেলা ও উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষকমণ্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এরআগে পলাশবাড়ী আগমনের সময় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো।

ইএইচ