গাইবান্ধার সাঘাটা উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ আনুষ্ঠানিক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় নবাগত জেলা প্রশাসককে সাঘাটা উপজেলার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, থানা পুলিশ, সরকারি কর্মচারী, সাংবাদিক সমাজ ছাড়াও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক প্রশাসনের সেবাদান ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন