গাইবান্ধার সাঘাটা উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের কাজে মেয়াদ শেষ হওয়ার পরও বাস্তবায়নে বিলম্ব হওয়ায় দৈনিক আমার সংবাদে খবর প্রকাশের পর প্রকল্পটির কাজ শুরু হয়েছে।
গত ২৭ অক্টোবর ‘সাঘাটায় মেয়াদ শেষেও হয়নি এডিপি প্রকল্পের কাজ’ শিরোনামে খবরটি সাঘাটার ইউএনও মীর মো. আল কামাহ্ তমালের দৃষ্টিগোচর হলে দ্রুত কাজ শুরু করার ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৪-২৫ অর্থবছরে “টেন্ডার প্যাকেজ নং-০৭/২০২৪-২০২৫ (টেন্ডার আইডি নম্বর ১১০৯৯০১)” এর আওতায় নয়টি ছোট প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় সুন্দরগঞ্জের ‘মেসার্স নাজিফা কনস্ট্রাকশন’। মেয়াদ শেষের কয়েক মাস অতিবাহিত হওয়ার পর গত সপ্তাহে উক্ত প্রকল্পের প্যাকেজটির কাজ শুরু হয়।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, প্যাকেজটির নয়টি প্রকল্পের আটটি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার দারুন নাজাত কবরস্থানের প্যালাসাইডিংয়ের কাজ এখনো সম্পন্ন হয়নি।
এ বিষয়ে সাঘাটা উপজেলা এলজিইডি প্রকৌশলী নয়ন রায় বলেন, জায়গাটিতে অনেক বিশালাকার পুকুরে পানি থাকার কারণে বিলম্ব হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন