ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৩:৩১ পিএম
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় বাদশা প্রামাণিক নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া দোতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহী বাদশা প্রামাণিক উপজেলার ছলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী মাথালপাড়া এলাকার মৃত রুমা প্রামাণিকের ছেলে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজাজ আহমেদ জানান, সাইকেল চালিয়ে রাস্তা পারাপারের সময় দাশুড়িয়ামুখী দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী বাদশা প্রামাণিক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুর্ঘটনার পর প্রাইভেটকার ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ইএইচ