বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের উদ্যোগে মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি কাঠের ব্রিজ নির্মিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হয়।
দীর্ঘদিন ধরে খালের উপর স্থায়ী সেতু না থাকায় প্রায় ৫০০ পরিবারের যাতায়াতে ভোগান্তি ছিল চরম। নতুন ব্রিজ নির্মাণে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। শিক্ষার্থী, নারী, প্রবীণ ও রোগীদের চলাচলও হবে নিরাপদ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করেন। রফী উদ্দিন ফয়সাল জানান মানুষের কল্যাণে কাজ করতে পারাই তার সবচেয়ে বড় তৃপ্তি। এর আগে ব্যক্তিগত উদ্যোগে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় ১১টি সড়ক সংস্কারও সম্পন্ন করেছেন তিনি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন