নড়াইলে সর্বস্তরের সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৭:৪৬ পিএম
নড়াইলে সর্বস্তরের সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নড়াইল জেলার সদর উপজেলার সর্বস্তরের সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সন্চিতা সরকারের সভাপতিত্বে সদর উপজেলার নতুন অডিটোরিয়ামে সভার কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। 

জেলা প্রশাসক নড়াইলকে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, শিক্ষক, ছাত্র ও গণমাধ্যম ব্যক্তিরা।

ইএইচ