কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দৌলতপুর থেকে অস্ত্র ও গোলাবারুদসহ মো. আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে।
সোমবার আতারপাড়া এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ডিগ্রীরচর গ্রামের এই যুবককে (থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া) গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজার মূল্য ১,২০,৬০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি এর সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় নায়েক সজল কুমারের নেতৃত্বে বিশেষ টহল দলটি অভিযানটি পরিচালনা করে।
আটককৃত আসামি ও জব্দকৃত অস্ত্র বোঝাই মালামাল দৌলতপুর থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে ৪৭ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযানও সেই ধারাবাহিক প্রয়াসের অংশ, এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন