জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ এবং নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপির) অর্থায়নে সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হারুন অর রশীদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, ভেটেরিনারি সার্জন ডা. হেমায়েত রহমান ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) জান্নাতুল মাওয়া, তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান, নারী উদ্যোক্তা আয়শা বেগম ও শাহনাজ বেগম। মতবিনিময় সভায় তরুণ ও নারী উদ্যোক্তা ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হারুন অর রশীদ বলেন, প্রাণিসম্পদ দপ্তর তার ভিশন ও মিশনকে সামনে রেখে উদ্যোক্তা তৈরিতে সমভাবে ভূমিকা রাখছে।
উদ্যোক্তা তৈরি হলে যেমন প্রাণিসম্পদের উৎপাদিত পণ্যের ব্যাপকতা তৈরি হবে, পাশাপাশি বেকার সমস্যা সমাধান ও কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ দপ্তর।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন