শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এবং ডিআইএ এর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠান কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় ষড়যন্ত্রমূলক অডিটের উদ্যোগ ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোটের সভাপতি পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, জোটের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাঠের বাজার আবু বক্কর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম, সহ-সভাপতি মো. আতাউর রহমান, কোষাধ্যক্ষ শিক্ষক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ রেজা স্বপন মানিক, প্রধান শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফারুক হোসেন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শাহ্ মো. মাহবুবুল আলম ও সহকারী অধ্যাপক আব্দুল মতিন মিয়াসহ অন্যান্যরা।
এসময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন