কেন্দুয়ায় নবাগত ইউএনওর মতবিনিময়

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:৪১ পিএম
কেন্দুয়ায় নবাগত ইউএনওর মতবিনিময়

নেত্রকোণার কেন্দুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের যোগদান উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্যে নবাগত কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম তার নিজের পরিচয় দিয়ে উপস্থিত সকলের পরিচয় নেন। এলাকার সার্বিক কার্যক্রম ও মানুষের কল্যাণের জন্য সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন ভূঞা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঞা মজনু, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞা, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোখলেছুর রহমান বাঙ্গালী, পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কাওসার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী বাবু প্রদীপ পণ্ডিত, কেন্দুয়া উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মহি উদ্দিন সরকার, কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিকজনসহ সকল শ্রেণি-পেশার মানুষ প্রমুখ।

ইএইচ