গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুরের সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনটি কাওরাইদ স্টেশনে প্রবেশের পর ইঞ্জিনে বিকট শব্দ হয় এবং মবিল ছিটকে পড়ে। আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, বিকল্প ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ইঞ্জিন বিকলের কারণে আশপাশের স্টেশনগুলোতে কিছু ট্রেন যাত্রাবিরতি করছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন