টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে কিশোরের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:০৩ পিএম
টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে কিশোরের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় খেজুরের রস খেতে গিয়ে ১৫ বছর বয়সী তাওহীদ প্রাণ হারিয়েছে। রোববার ভোরে নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলী ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিংয়ের সঙ্গে ধাক্কা দিলে তাওহীদ ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আরও দুইজন, জিহাদ ও হাসান গুরুতর আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাওহীদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারকে আইনানুগ প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

স্থানীয় পুলিশ জানায়, শীতকালে ধানগড়া গ্রামের খেজুরের রস খেতে প্রতিদিন এলাকার মানুষ যায়। ওই দিন নয়জন কিশোর-যুবক মোটরসাইকেলে সেখানে গিয়েছিল। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জেএইচআর