বদলি উপলক্ষে মধুপুরের বিদায়ী অফিসার ইনচার্জ এমরানুল কবিরকে সম্মাননা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:৩২ পিএম
বদলি উপলক্ষে মধুপুরের বিদায়ী অফিসার ইনচার্জ এমরানুল কবিরকে সম্মাননা

টাঙ্গাইলের মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবিরের বদলি উপলক্ষে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ বিদায়ী অফিসার ইনচার্জ এমরানুল কবিরকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমরানুল কবির ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর মধুপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি মাদকদ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, যানজট নিরসন, নিয়মিত মামলা তদন্ত ও নিষ্পত্তি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বিষয়ক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। 

তার সাহসী ও প্রশংসনীয় কাজের জন্য তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন।

এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার হাতে বিশেষ পুরস্কার তুলে দেন। মধুপুরের মানুষ এই সাহসী ও চৌকস পুলিশ অফিসারকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবেন। তার বদলির সংবাদে উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গভীর দুঃখ প্রকাশ করেছেন। 

অফিসার ইনচার্জ মো. এমরানুল কবিরের জন্য সকলের শুভকামনা এবং দোয়া রয়েছে। আশা করা হচ্ছে, তিনি যেখানে কর্মরত থাকবেন, সেখানে দায়িত্ব পালন করবেন আন্তরিকতা ও সম্মানের সঙ্গে।

ইএইচ