সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাসান এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালা উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়। উপস্থিতদের মতামত গ্রহণ করে নবাগত ইউএনও তারেক হাসান উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন