টাঙ্গাইলের মির্জাপুরে মেসার্স আইবিএল ব্রিকস ইটভাটার চিমনি স্থায়ীভাবে ধ্বংস করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম এই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় অবস্থিত মেসার্স আইবিএল ব্রিকসের কিলন, চিমনি স্থায়ীভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিল্পব কুমার সূত্রধরসহ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন