মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ১২:০১ পিএম
মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধ সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, মহেশপুর থানার ওসি মেহেদী হাসান, সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম ও প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিরা। 

বক্তারা জানান, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক দুর্নীতি নির্মূল করতে হলে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানিক শিক্ষায় নৈতিকতার চর্চা বাড়াতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী অঙ্গীকার পাঠ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

জেএইচআর