যশোরের চৌগাছা উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধী কমিটির যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে ‘দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভির আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন: উপজেলা ভূমি কমিশনার তাসমিন জাহান। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. আলাউদ্দীন। কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাও. আব্দুল লতিফ। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. নুরুজ্জামান আল মামুন। উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহম্মেদ। প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুস শুকুর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক এম এ মান্নান ও মাও. ফখরুল ইসলাম সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সুধীজন এবং শিক্ষার্থীবৃন্দ। বক্তারা সমাজে দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভূমিকা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর জোর দেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন