চট্টগ্রামের সন্দ্বীপ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জায়েদ নূর স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার বেলা ১২টায় থানার সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন।
সভায় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সন্দ্বীপ প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সাংবাদিকরাও অংশ নেন।
মতবিনিময় সভায় ওসি মো. জায়েদ নূর বলেন, "সন্দ্বীপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সেবা নিশ্চিত করা হবে।"
তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন