নেছারাবাদ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি  প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:০১ পিএম
নেছারাবাদ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. আতিকুল ইসলাম লিটু ও গোলাম মোস্তফা। 

এছাড়া বক্তব্য দেন সাংবাদিক আনোয়ার হোসেন, রুহুল আমীন, হাবিবুল্লাহ, মো. মিজানুর রহমান সহ আরও অনেকে।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও অমিত দত্ত সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে বলেন, "সাংবাদিক সমাজ জাতির বিবেক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি সুন্দর দেশ গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর ও দায়িত্বশীল লেখনিতে সমাজের ইতিবাচক রূপ ফুটে ওঠে, আবার উদ্দেশ্যপ্রণোদিত লেখনি একটি সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে।"

সভায় উপস্থিত সাংবাদিকরা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য প্রাপ্তিতে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান এবং গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার সহমত প্রকাশ করেন।

ইএইচ