নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ড ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন, আলোচনা সভা ও হানাদার মুক্ত দিবসের শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাইদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল বাছিদ চাঁন মিয়া অ্যাডভোকেট, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এন.এম. শাহনেওয়াজ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন