কুষ্টিয়ায় শ্রমিকদলের নারী কমিটি গঠন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৫:৪৭ পিএম
কুষ্টিয়ায় শ্রমিকদলের নারী কমিটি গঠন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া জেলা নারী কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ৩টার সময় কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে কুষ্টিয়া জেলা নারী শ্রমিক দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের মহিলা সম্পাদিকা ফারজানা ববি রুমা। শারমিন সুলতানা সুরমা ও মোছা. সুবর্ণার সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নারী কমিটির সহ-সভাপতি নার্গিস জাহান, দপ্তর সম্পাদক সিদ্দিকা মহল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, কুষ্টিয়া মহিলা দলের সভাপতি কুমকুম রহমান ও কুষ্টিয়া জেলা জাসাসের সভাপতি ইমরান আহম্মেদ সঞ্জু প্রমুখ।

দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, "রাষ্ট্রের উন্নয়নে পুরুষের পাশাপাশি মহিলাদের ভূমিকা রয়েছে। যে কারণে দেশের উন্নয়নে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। যে কারণে নারীরা বিভিন্ন পেশায় কর্ম করে আজ নিজের পায়ে দাঁড়াতে পারছে।" 

তিনি আরও বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচিত করলে নারীর উন্নয়ন হবে।"

ফারজানা ববি রুমাকে সভাপতি এবং শারমিন সুলতানা সুরমাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা শ্রমিকদল নারী কমিটি গঠন করা হয়। শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

ইএইচ